ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
২৬ ফেব্রুয়ারি সমাবেশে নতুন দলের ঘোষণা?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 February, 2025, 8:36 PM

২৬ ফেব্রুয়ারি সমাবেশে নতুন দলের ঘোষণা?

২৬ ফেব্রুয়ারি সমাবেশে নতুন দলের ঘোষণা?

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশের মাধ্যমে এ দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সমাবেশ প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির প্রথম বৈঠকে অংশ নেওয়া চারজন জানান, সমাবেশে লোকজন আনার জন্য কমিটির বিভিন্ন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক, চিকিৎসা এবং গণমাধ্যম বিষয়ক উপকমিটিও গঠন করা হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলের আনুষ্ঠানিক ঘোষণা সমাবেশে দেওয়া হলেও দলের সনদ প্রকাশ নাও করা হতে পারে। ইতিমধ্যে নতুন দলের আহ্বায়ক ঠিক করা হয়েছে, তবে সদস্য সচিব পদ নিয়ে মতবিরোধ রয়েছে।

নতুন রাজনৈতিক দল নিয়ে সাম্প্রতিক প্রচারণার মাধ্যমে জনমত বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য একটি আলাদা উপকমিটিও গঠন করা হয়েছে।

সমাবেশ সফল করতে দলটি সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status