|
২৫শে ফেব্রুয়ারি জেলখানায় যেতেও প্রস্তুত জামায়াতের আমির
জামশেদ হোসেন, কলাবাগান
|
![]() ২৫শে ফেব্রুয়ারি জেলখানায় যেতেও প্রস্তুত জামায়াতের আমির 'প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাঁকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকবো। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ"। ১৮ ফেব্রুয়ারী ২৫, বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ লক্ষ কর্মী নিয়ে নয়াপল্টনে বেলা ৩.৩০ টা থেকে ৬.০০ টা পর্যন্ত মিছিল- সমাবেশ করেন। তাদের নিবন্ধনের প্রতীক এবং মজলুম নেতা এটি এম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে।এছাড়া সারাদেশ ব্যাপী মিছিল এবং সভা সমাবেশ করেছিলো দলটির নেতা কর্মীরা। সভায় কেন্দ্রীয় নেতা কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন।তাদের প্রিয় নেতাকে ২০ তারিখের ভিতর ফেরত না দিলে।বাংলাদেশ জামায়াতে ইসলামী কঠোর আন্দোলন এ যাবে এবং ঢাকাকে অচল করে দিবে।সেই অনুযায়ী সময় পার হলেও, সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।যার ফলশ্রুতিতে, জামায়াতের আমির এমন বক্তব্য দিয়েছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
