ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আমেরিকায় মোদী’জি বলে গলা ফাটানো আ. লীগ নেতাদের কী আশ্বাসের বাণী শুনালেন মোদী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2025, 7:25 PM

আমেরিকায় মোদী’জি বলে গলা ফাটানো আ. লীগ নেতাদের কী আশ্বাসের বাণী শুনালেন মোদী!

আমেরিকায় মোদী’জি বলে গলা ফাটানো আ. লীগ নেতাদের কী আশ্বাসের বাণী শুনালেন মোদী!

গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন পতিত শেখ হাসিনা।

তারপর থেকেই মূলত ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। গেল মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়কে কেন্দ্র করে আওয়ামী লীগ আবারো মাঠে ফিরতে পারে মনে করা হলেও কার্যত আওয়ামী লীগ দলটির সভানেত্রী  নিয়ে কোন কথাই বলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর ঘিরে আওয়ামী লীগের অনেক নেতা শেখ হাসিনা ইস্যুতে ট্রাম্পের সাথে কথা হতে পারে মোদীর এমন কথা চাউর হলেও বাস্তবে এমন কিছুই হয় নি।

বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প-মোদীর বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়৷ এক ভারতীয় সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘‘বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ, এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল৷’’

জবাবে ট্রাম্প বলেন, ‘‘বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না৷ এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্যি বলতে, শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে৷ কিন্তু আমি বাংলাদেশ (প্রসঙ্গটি) প্রধানমন্ত্রীর (মোদী) কাছে ছেড়ে দিচ্ছি৷’’তবে মোদী এই বিষয়ে পরে আর কোনো ব্যাখ্যা দেননি সাংবাদিক সম্মেলনে৷

কিন্তু সম্মেলন পূর্বে পালিয়ে যাওয়া আওয়ামী নেতারা সেখানে ওয়েলকাম ওয়েলকাম মোদীজি মোদীজি,উই আর ফর মোদীজি, উই আর ফর শেখ হাসিনা স্লোগান দিলেও বাস্তবে তাদেঁর নেত্রী পতিত শেখ হাসিনাকে নিয়ে কোন আশ্বাসের বাণী দিতে পারেন নি নরেন্দ্র মোদী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status