ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শান্তর লক্ষ্য পূরণ হলেই ৩০ কোটি টাকা পাবে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 14 February, 2025, 7:20 PM

শান্তর লক্ষ্য পূরণ হলেই ৩০ কোটি টাকা পাবে বাংলাদেশ

শান্তর লক্ষ্য পূরণ হলেই ৩০ কোটি টাকা পাবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি।' টাইগার অধিনায়কের লক্ষ্য পূরণ হলেই প্রায় ৩০ কোটি টাকার বড় অঙ্কের প্রাইজমানি পাবে বাংলাদেশ দল।

হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্টটি। এবার ৫৩ শতাংশ বেড়েছে চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

এবারের চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। রানার্স আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের পকেটে যাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দুই দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। আর তলানিতে থাকা দুই দলের জুটবে ১ লাখ ৪০ হাজার ডলার করে।

আট দলের সবাই অংশগ্রহণের সুবাদে আলাদাভাবে পাবে ১ লাখ ২৫ হাজার ডলার। তাছাড়া, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের বিজয়ী দলের মিলবে ৩৪ হাজার ডলার। সব মিলিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির পরিমাণ ৬ লাখ ৯০ হাজার ডলার।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠতে হলে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। একটি ম্যাচ জিতলেও মিলতে পারে শেষ চারে খেলার টিকিট। তবে অনেক যদি-কিন্তুর সমীকরণের ভেতর দিয়ে যেতে হবে টাইগারদের। গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতার পর সেমিফাইনালে ও ফাইনালে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে যদি শান্তর লক্ষ্য পূরণ হয়, তাহলে বাংলাদেশ প্রাইজমানি হিসেবে পাবে মোট ২৪ লাখ ৩৩ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯ কোটি ৩৯ লাখ টাকার বেশি।

আর বাংলাদেশ যদি কোনো ম্যাচ না জিতেই বিদায় নেয়, সেক্ষেত্রেও আর্থিক পুরস্কার হিসেবে পাবে মোট ২ লাখ ৬৫ হাজার ডলার পাবে টাইগাররা। যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২০ লাখ টাকার বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status