|
পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ সভাপতিকে ছিনিয়ে নিল সমর্থকরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ সভাপতিকে ছিনিয়ে নিল সমর্থকরা জানা যায়, এদিন সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায় পুলিশ। এ সময় তাকে আটক করে ফেরার পথে বাধা দেয় তার সমর্থকরা। এক পর্যায়ে তারা একত্রিত হয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় আব্দুল ওহাবকে। পরে ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ। এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে আব্দুল ওহাবের বিরুদ্ধে অভিযোগ থাকায় পুলিশ তাকে আটক করতে গেলে তার সমর্থকরা আমাদের বাঁধা দেয়, তাই পুলিশ কৌশলগত কারণে তাকে ছেড়ে দেয়। তবে তাকে আটক করতে অভিযান অব্যহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
