মানিকগঞ্জে গরীবে আযম দরবার শরীফে ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত
মোঃ সায়েদুর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: Monday, 27 January, 2025, 4:35 PM
মানিকগঞ্জে গরীবে আযম দরবার শরীফে ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ঠাকুরকান্দি জবেদাবাগ হযরত সৈয়দ ঠান্ডু শাহ্ আল চিশতী আল কাদরী (রাঃ) নাগরপুরী ছাহেবের শীষ্য হযরত সৈয়দ বাবা বন্দে আলী শাহ্ আল চিশতী আল কাদরী (রাঃ) ছাহেবের স্মরনে গরীবে আযম দরবার শরীফে ছয় দিনব্যাপী মহা সমারোহ ওরশ মোবারকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার জেষ্ঠ পুত্র তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যে, রোগমুক্তি কামনায় দোয়া চাইলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির।
হযরত সৈয়দ ঠান্ডু শাহ্ আল চিশতী আল কাদরী (রাঃ) নাগরপুরী ছাহেবের শীষ্য হযরত সৈয়দ বাবা বন্দে আলী শাহ্ আল চিশতী আল কাদরী (রাঃ) ছাহেবের স্মরনে বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি ঔই কথা বলেন। এসময় উপস্থিত সৈয়দ হযরত বন্দে আলী শাহ আল চিসতী আল কাদরী (র:) এর ভক্তদের কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার জেষ্ঠ পুত্র তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যে ও রোগমুক্তি কামনায় দোয়া চান।
জিন্নহ আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশ দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতার বুকের রক্ত ঝরিয়েছে। তারপরও স্বৈরশাসকের শেষ রক্ষা হয়নি। ঐতিহাসিক ৫ আগস্ট সে পালিয়ে গেলো। তার সঙ্গে সঙ্গে তার দোসররা আত্মগোপনে থেকে দেশ বিরাধী বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশপুন গঠন ও সাধারণ মানুষের সেবা করার সুযোগ দানের আহবান জানান। এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারুণ্যের প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু বেপারী, সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, সাংগঠবিক সম্পাদক নাছির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদল আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দল সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান, জেলা যুবদল যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান খান, জেলা যুবদল যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, জেলা ক্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, উপজেলা বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজলা যুবদল আহবায়ক হোসেন আলী, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ শহীদুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আব্দুল আউয়াল, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, বিএনপি নেতা মাজেদ মিয়া, যুব নেতা রাকিব হোসেন, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক অয়ন খান, জুয়েল, ইউনিয়ন ছাত্রদল সভাপতি শহীদুল ইসলামসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।