ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কনের বাড়িতে বর সেজে হাজির ২০ যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 January, 2025, 6:49 PM

কনের বাড়িতে বর সেজে হাজির ২০ যুবক

কনের বাড়িতে বর সেজে হাজির ২০ যুবক

বিয়ে একজনের হলেও বর সেজে কনে বাড়িতে হাজির হয়েছিলেন ২০ যুবক। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে। শুক্রবার বিকেলে এমন ঘটনা ঘটে উপজেলার গোছামারা গ্রামে।

শনিবার (২৫ জানুয়ারি) ঘটনার সত্যতা স্বীকার করেন বরের বাবা আল আমিন মাহমুদ।

স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কাজী পাড়ায় (বর্তমানে) ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির বিসমিল্লাহ টাওয়ারের বাসিন্দা আল আমিন মাহমুদ শিপনের ছেলে ছাব্বির হোসেন সজীবের সঙ্গে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের মো. শাহ আলম মিয়ার মেয়ে জ্যোতি আক্তার স্বর্ণার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। এ বিয়েতে শুক্রবার বিকেলে প্রাইভেটকার ও মোটরসাইকেলে শেরওয়ানি আর পাগড়ি পরে একসঙ্গে ২০ জন বর হাজির হন কনের বাড়িতে। এক বরযাত্রীতে এত বর দেখে অবাক হন কনে বাড়ির লোকজনসহ আগত অতিথিরা।

বর ছাব্বির হোসেন সজীব জানান, তার বিয়েতে বন্ধুরা মিলে বরযাত্রী হিসেবে ২০ জন বর সেজে যান। এতে বিয়ের আনন্দটা অনেক বেড়ে যায়।

এ বিষয়ে বরের বাবা আল আমিন মাহমুদ বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে মানুষ বিভিন্নভাবে আনন্দ নিয়ে থাকে। আমার ইচ্ছে ছিল আমার ছেলের বিয়েতে একটু ব্যতিক্রমভাবে আনন্দ দেয়ার। ফলে এই আয়োজন করেছি। এমন আয়োজনে বরযাত্রী ও কনেপক্ষের সবাই অনেক আনন্দিত।’

এ সময় তিনি বর ও কনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status