ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সোনারগাঁওয়ে ৩শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান ও জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 January, 2025, 4:13 PM

সোনারগাঁওয়ে ৩শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান ও জরিমানা

সোনারগাঁওয়ে ৩শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান ও জরিমানা

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর হাইওয়ে পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়ে ৩ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। 

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ ও কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ওয়াহেদ মোর্শেদ। অভিযানকালে মোগরাপাড়া চৌরাস্তার দু’পাশের একটি ফলের দোকানসহ মোট ৫টি অবৈধ দোকানদার কে জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, আবু জাহের ও গ্রাম পুলিশের সদস্যরা।  

অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে মহাসড়কের জায়গা দখল করে স্থায়ী ও অস্থায়ী পাঁচ শতাধিক স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী মহল। ওইসব স্থাপনায় দোকান প্রতি ১০-৫০ হাজার টাকা জামানত নিয়ে মাসিক ৩-১৫ হাজার টাকা ভাড়া আদায় করে আসছে যুগের পর যুগ। এছাড়া প্রতিবার দখল উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাঁধার সৃষ্টি করে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ওয়াহেদ মোর্শেদ বলেন, বর্তমানে সোনারগাঁওয়ের মোগরাপাড়া এলাকায় মহাসড়কের দু’পাশের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। পরবর্তীতে জেল জরিমানার পরিমাণ আরো বৃদ্ধিসহ আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যেন এই জায়গা গুলোতে কোন ভাবেই আর অবৈধ দোকানপাট না বসতে পারে। 


সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ বলেন,  সরকারী জমিতে স্থাপনকৃত অবৈধ ৫টি দোকানকে জরিমানাসহ প্রায় ৩ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে এই অভিযান অব্যাহত থাকবে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status