ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিরোজপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 January, 2025, 7:28 PM

পিরোজপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

পিরোজপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

পিরোজপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ  পিরোজপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম (মিটুল) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা যুবদলের সদস্য সচিব শেখ এমদাদুল হক মাসুদসহ আরও অনেকে। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়। তাঁর দশম মৃত্যুবাষিকীর এই দিনে সবাই দোয়া করব আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status