ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নওগাঁ মহাদেবপুরে ভুমি কর্মকর্তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে
সোহেল রানা রোহান, নওগাঁ
প্রকাশ: Saturday, 25 January, 2025, 7:24 PM

নওগাঁ মহাদেবপুরে ভুমি কর্মকর্তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে

নওগাঁ মহাদেবপুরে ভুমি কর্মকর্তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে

নওগাঁর মহাদেবপুরে উপজেলা ভুমি প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা সহ ভুমি অফিসের ৮ জন সহকারীদের বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার দুপুরে ভুমি অফিস প্রাঙ্গণে উপজেলা ভুমি প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী  কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ভুমি কর্মকর্তা মওদুদুর রহমান কল্লোলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভুমি কর্মকর্তা রিফাত আরা। 

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে সুরা পাঠ করেন ভুমি কর্মকর্তা মাহাফুজুর রহমান ও গিতা পাঠ করেন প্রত্ত্যুত কুমার দাস।

বিদায়ীরা হলেন,ভিমপুর - চেরাগপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহনেওয়াজ পারভেজ, রাইগাঁ -এনায়েতপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জেবা পারভীন,উত্তরগ্রাম-সফাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম, মহাদেবপুর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার জিল্লুর রহমান, নাজির কাম ক্যাশিয়ার মোয়াজ্জেম হোসেন, সার্টিফিকেট পেশকার প্রদুৎ কুমার দাস, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী রুবেল হোসেন এবং মিউটেশন কাম - সার্টিফিকেট সহকারী রিংকু সোনা ।

প্রথমে বিদায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে একে একে সকলের আবেগাপ্লুত কথা শোনেন অতিথিরা। পড়ে তাদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়ে নতুন কর্মস্থলে যোগদান করে সঠিক ভাবে দায়িত্ব পালন করা সহ নানান দিক নির্দেশনা দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status