ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিরোজপুরে বিএনপি নেতার আয়োজনে নাগরিক সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 January, 2025, 2:37 PM
সর্বশেষ আপডেট: Saturday, 25 January, 2025, 2:39 PM

পিরোজপুরে বিএনপি নেতার আয়োজনে নাগরিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে বিএনপি নেতার আয়োজনে নাগরিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার আহ্বানে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেল ৪ টায় পিরোজপুর পৌরসভার মাছিমপুরে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত এলাকার লোকজন রাস্তা, ড্রেন, কালভার্ট সহ নানান সমস্যার কথা তুলে ধরেন।

এসময় শেখ রিয়াজউদ্দিন রানা বলেন, বিগত দিনে নাগরিকদের ভোটের অধিকার ছিল না। এ কারণে  পৌরবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ভ্যাট ও ট্যাক্স দেওয়ার পরেও নাগরিকরা প্রাপ্ত সুবিধা পায়নি। ১৫০ বছরের পুরাতন একটা প্রথম শ্রেণীর পৌরসভার এই অবস্থা হবে কেন, রাস্তা নাই, কালভার্ট নাই, প্রজেক্টের রাস্তাগুলো ছাড়া একটি রাস্তাও ভালো নেই। আগামীতে যদি সম্ভব হয় তাহলে সাধারণ নাগরিকের ভোগান্তি দূর করার জন্য ১৬ বছরের অবহেলিত কাজগুলো নতুন করে করবো। সাধারণ মানুষ যদি আমাকে সহযোগিতা করে আমি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। এজন্য সকলকে আমার সাথে থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status