ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিগ ব্যাশ
১ বলে দুই উইকেট, ৬ বল ডট খেললে আউট নতুন নিয়ম আসছে ক্রিকেটে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 January, 2025, 2:04 PM

১ বলে দুই উইকেট, ৬ বল ডট খেললে আউট নতুন নিয়ম আসছে ক্রিকেটে!

১ বলে দুই উইকেট, ৬ বল ডট খেললে আউট নতুন নিয়ম আসছে ক্রিকেটে!

ক্রিকেটের নিয়মকানুনে বৈপ্লবিক পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী মৌসুমে বেশ কিছু নতুন নিয়ম দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়ার সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এর মধ্যে থাকতে পারে এক বলে দুই আউট, এক প্রান্ত থেকে টানা দুই ওভারের মতো বিচিত্র সব বিধান।

সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন সূত্রে জানা যায়, নতুন নিয়মের মধ্যে প্রথমটি হচ্ছে ‘ডাবল প্লে রুল’। অর্থাৎ, যদি দুই ব্যাটার একই সময়ে ক্রিজের বাইরে থাকেন, তা হলে একটি বলের সাহায্যে দুই প্রান্তের উইকেট ভেঙে দিলে দুই ব্যাটারই আউট হয়ে যাবেন।

ক্রিকেটের বর্তমান আইন অনুযায়ী, একজনকে রান আউট করার পর একই বলে আর দ্বিতীয় ব্যাটারকে রান আউট করার সুযোগ নেই।

দ্বিতীয় নিয়মটি হল ‘ডেজিগনেটেড হিটার’। এই হিটারের কাজ হবে শুধু ব্যাটিং করা, তার ফিল্ডিং না করলেও চলবে। তার পরিবর্তে অন্য ফিল্ডার নামানো যাবে।

তৃতীয় নিয়ম, কোনো দল চাইলে উইকেটের এক প্রান্ত থেকে টানা দুই ওভার বা ১২ বল করতে পারবে। এছাড়া কোনো ব্যাটার যদি টানা ছয় বল ডট দিয়ে ফেলেন, তাহলে তিনি আউট হয়ে যাবেন। আর টানা ছয় বল ডট বা মেডেন ওভার করা বোলারের ভাগ্য চমকাতে পারে। টি-টোয়েন্টিতে চার ওভারের বোলিং কোটা হলেও সেক্ষেত্রে সে বোলারকে একটি বাড়তি ওভার করার সুযোগ দেওয়া হবে।

এই নিয়মগুলোর কোনোটাই অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। আপাতত নিয়মগুলো নিয়ে সব দলের ক্রিকেটার এবং সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনা করছে সিএ। তবে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে এখনো বৈঠক হয়নি।

টি-টোয়েন্টি ক্রিকেটের আরও বহুগুণে আবেদন বাড়িয়ে নিতে নতুন এই নিয়মগুলো কতটা কাজে দেবে, তা সময়ই বলে দেবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status