|
দলিল লেখক সমিতির ৭ দফা দাবী আদায়ের প্রস্তুতি সভা
নতুন সময় প্রতিবেদক
|
![]() দলিল লেখক সমিতির ৭ দফা দাবী আদায়ের প্রস্তুতি সভা সভায় দলিল লেখকদের দীর্ঘদিনের ৭দফা দাবী উত্থাপিত হয়, সভা থেকে দলিল লেখকদের ৭দফা বর্তমান অন্তবর্তিকালীন সরকারকে দাবী পুরনের আহবান জানানো হয়। দাবী সমূহ লিখিতভাবে পেশ করেন সংগঠনের মহাসচিব এম.এ.রশিদ। দাবী সমূহ হলো- ১, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখদের পেশাচ্যুত করা যাবে না। ২, সাবেক আইন মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রæতি দলিল প্রতি সম্মানি ভাতা ন্যূনতম ৪ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। ৩, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। ৪, থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। ৫, যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত দলিল লেখা মুসাবিদাকারক হিসাবে দলিল লেখদের আসামী করা যাবে না। ৬, দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। ৭, দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে। উক্ত সভা থেকে আগামী ফেব্রুয়ারী ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখকদের সমাবেশে তাদের দাবী আদায়ের লক্ষ্যে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কে এস হোসেন টমাস, এম এ তাহের, গোলাম মোস্তফা, নুরুল হক, আয়নাল হক, আমিনুল ইসলাম আকন, মোস্তাফিজুর রহমান মল্লিক, বিএম হামিনুর রহমান, সাখাওয়াত হোসেন, মোঃ সেলিম, মেজাম্মেল হক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
