ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 January, 2025, 9:34 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 January, 2025, 9:38 AM

মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই

মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দ্বীপের বাসিন্দারা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার পরে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। 

তিনি বলেন, মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুনে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কোনো পর্যটক ও স্থানীয় হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে। 

মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই

মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই

সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, সাধারণত দ্বীপের বর্জ্য পোড়ানো হয় বালিয়াড়িতে, যা থেকে এ ঘটনা হতে পারে। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ক্ষতি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status