ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
শেরপুর নালিতাবাড়ী সীমান্তে থেকে ভারতীয় চোরাই পথে আনা ৪টি গরু জব্দ
রাকিবুল হাসান খোকন
প্রকাশ: Sunday, 12 January, 2025, 9:12 PM

শেরপুর নালিতাবাড়ী সীমান্তে থেকে ভারতীয় চোরাই পথে আনা ৪টি গরু জব্দ

শেরপুর নালিতাবাড়ী সীমান্তে থেকে ভারতীয় চোরাই পথে আনা ৪টি গরু জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা ৪টি গরু জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার পানিহাতা চায়না মোড় এলাকার মাঠ থেকে গরুগুলো জব্দ করা হয়। তবে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, পানিহাতা সীমান্ত পথে একদল চোরাকারবারী চোরাই পধে অবৈধভাবে ভারতীয় গরু আনছে, এমন সংবাদে রোববার ভোরে পানিহাতা এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা চায়না মোড় থেকে পূর্ব দিকের মাঠে গরু রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাই পথে আনা ৪টি গরু জব্দ করে। যার বাজার মূল্য প্রায় সাড়ে লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এর আগে গত ৫ জানুয়ারি রাত আটটার দিকে পানিহাতা চায়না মোড় এলাকার আব্দুল ওয়াহাব এর ঘর থেকে চোরাই পথে আনা ভারতীয় ২টি গরু জব্দ করে বিজিবি। গরু দুটি পাচারকারী সিন্ডিকেটের সদস্য আমিনুল ইসলামের ছিল বলে জানিয়েছে বিজিবি। বিজিবি’র রামচন্দ্রকুড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status