ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে শিক্ষককে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 12 January, 2025, 7:32 PM

গাজীপুরে শিক্ষককে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গাজীপুরে শিক্ষককে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যুবদল নেতার নেতৃত্বে এক শিক্ষককে ধরে নিয়ে গীয়ে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় শিক্ষককে রক্ষা করতে গিয়ে বিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষার্থীও হামলার শিকার হয়েছেন।মারধরে আহত হয়েছেন বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শাখার সহকারী শিক্ষক মো. বসির উদ্দিন।

পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান, রবিবার (১২ ডিসেম্বর) উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে বসির উদ্দিন ও প্রধান শিক্ষক আনন্দ কুমার কথা বলছিলেন। এ সময় জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদল কর্মী রাকিব হাসান ও তাজিদ মিয়া লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন।

পরে সহকারী শিক্ষক বসির উদ্দিনকে জোরপূর্বক ধরে বিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে এলোপাথাড়ি মারধর করেন। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহাম্মেদ সজিব ওই শিক্ষককে রক্ষা করতে এগীয়ে গেলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে বিদ্যালয়ের দপ্তরি-সহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

এঘটনার বিষয়ে কলেজের প্রধান শিক্ষক আনন্দ কুমার বলেন, যুবদল নেতা রাশেদুল ইসলাম রনি, রাকিব হোসেন-সহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করে জোরপূর্বক ওই শিক্ষককে ধরে নিয়ে গীয়ে মারধর করেন।

এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি বলেন, ওই শিক্ষক আওয়ামী লীগের রাজনীতি করত, যার কারণে তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, যুবদলের কোনো নেতা শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল হোসেন বলেন, শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে তাকে বিতাড়িত করতে চাইছে একটি পক্ষ। তারই জের ধরে যুবদলের কিছু লোক ওই শিক্ষককে মারধর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status