ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
অপহরণের পর রাতভর মারধর, মুক্তিপণ নিয়ে ভোরে ছাড়লো চিকিৎসককে
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 12 January, 2025, 7:29 PM

অপহরণের পর রাতভর মারধর, মুক্তিপণ নিয়ে ভোরে ছাড়লো চিকিৎসককে

অপহরণের পর রাতভর মারধর, মুক্তিপণ নিয়ে ভোরে ছাড়লো চিকিৎসককে

গাজীপুরের শ্রীপুরে চিকিৎসা দিতে এসে ফেরার পথে গত শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় অপহরণের শিকার হন আমিনুর রহমান (৪০) নামে এক চিকিৎসক। মারধর করে কান্নার শব্দ শুনিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে গাজীপুরের অজ্ঞাত কোন এক স্থান থেকে ছাড়া পেয়ে রবিবার (১২ জানুয়ারি) ভোর ৪টায় আহত অবস্থায় বাসায় ফেরেন তিনি।

রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন চিকিৎসক আমিনুর রহমানের চাচাতো ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিল্টন।

তিনি বলেন, রাত ৩টা পর্যন্ত অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে কয়েক দফায় টাকা নেয়। এরপর ভোর ৪টার দিকে আহত অবস্থায় তাকে গাজীপুরের হোতাপাড়া ও রাজেন্দ্রপুরের মাঝামাঝি এক স্থানে গাড়ি থেকে নামিয়ে দেয়। তাকে ছেড়ে দেওয়ার আগে তার কাছে থাকা ক্রেডিট কার্ড থেকে টাকা, দুটি স্মার্টফোন ও একটি ল্যাপটপ নিয়ে গেছে অপহরণকারীরা। এর আগে চিকিৎসকের স্ত্রী মোসা. লুনার কাছে ফোন দিয়ে অপহরণকারীরা স্বামীকে দফায় দফায় মারধর করে কান্নার শব্দ শুনিয়ে টাকা দাবি করে।

আমিনুর রহমান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কচুটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক। চিকিৎসকের ভগ্নিপতি সৈয়দ ইসমাইল হোসেন বলেন, শ্রীপুরের মাওনা চৌরাস্তায় একটি ক্লিনিকে চিকিৎসা দিতে ঢাকা থেকে দুপুরে রওনা হয়েছিলেন আমিনুর রহমান। ফেরার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মাওনা চৌরাস্তায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপহরণ করা হয়। তার ব্যবহৃত মুঠোফোন নম্বর থেকে জোর করে তাকে দিয়ে পরিবারের কাছে ফোন করিয়ে মুক্তিপণ দাবি করায় অপহরণকারীরা। কথা বলা অবস্থায় তাকে মারধরও করা হচ্ছিল।

অপহরণকারীরা পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রাত ১১টা পর্যন্ত তিন দফায় মোট এক লাখ টাকা অপহরণকারীদের পাঠানো হয়। তবে কিছুক্ষণ পরপর আমিনুর রহমানের মুঠোফোন থেকে অপহরণকারীরা বাকি টাকা পরিশোধে চাপ দিতে থাকে বলেও জানা গেছে। এরপর রাত ৩টার দিকে আরও ৩০ হাজার টাকা পাঠানো হয়।

চিকিৎসকের স্ত্রী মোসা. লুনা বলেন, মারধর করে তার স্বামীকে কয়েক দফা কথা বলায় অপহরণকারীরা। বারবার কান্না শুনিয়ে মুক্তিপণের টাকা দিতে চাপ দেয় তারা। বিষয়টি গাজীপুরের শ্রীপুর থানা ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে জানালে তারা অভিযান শুরু করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ওই চিকিৎসক বাসায় ফিরেছেন বলে পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status