ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ঘাটাইলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
মীর আলেয়া পারভীন ঘাটাইল
প্রকাশ: Sunday, 12 January, 2025, 6:03 PM

ঘাটাইলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

ঘাটাইলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

শীতের প্রকোপ বাড়ার কারণে দুস্থ গরীব অসহায় রিক্সা চালক ঠিক মত কাজে যেতে পারছে না, ফলে তাদের কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই শীতে কিছুটা উষ্ণতা ফেরাতে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (পুলিশ টেলিকম সংস্থা) শেখ মোঃ মিজানুর রহমান।

সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অরগানাইজেশ সংগঠনের (ঢাকা উত্তরার মডেল টাউনের স্বেচ্ছাসেবী সংগঠন) পক্ষে শনিবার বিকেলে উপজেলার অনিক নগর পার্কে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। তিনি এ সংগঠনের প্রেসিডেন্ট। 
মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, সংগঠনের পক্ষ থেকে আনন্দ করতে আমরা এখানে পিকনিকে এসেছি। সেই আনন্দ আমরা যেন অসহায়,দরিদ্র ও বয়জেষ্ঠ্য এদের মাঝে ছড়িয়ে দিতে পারি তাদের মুখে যেন হাসি ফুটাতে পারি। সেদিকে উদ্দেশ্যে করে আমার আজ তাদের মাঝে জ্যাকেট এবং কম্বল বিতরণ করছি। প্রতি বছরই সংগঠনের মাধ্যমে দুস্থদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করে থাকি। সাগরদীঘি এলাকার বিভিন্ন গ্রামের দুস্থ্যদের মাঝে ৫০ টা জ্যাকেট ও ১২০ টা কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য মোঃ হাসান জামান, মোঃ বাবলু মিয়া, মোস্তফা জামান, মোঃ আমানুল্লাহ্, অনিক নগর পার্কের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ ও ঘাটাইলের সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তদন্ত শহিদুল ইসলাম সহ আরো অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status