ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
নেত্রকোণার বিজিবি কর্তৃক মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 12 January, 2025, 6:00 PM

নেত্রকোণার বিজিবি কর্তৃক মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ

নেত্রকোণার বিজিবি কর্তৃক মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আওতাভুক্ত সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে মালিকবিহীন ১৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আমদানি নিষিদ্ধ জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ‘আইস ভদকা’, ‘রয়েল স্ট্যাগ’, ‘এসি ব্ল্যাক’, ‘অফিসার্স চয়েজ’ ও ‘এমসি ডোয়েলস’ নামক ব্র্যান্ডের ভারতীয় মদ।


আজ রোববার (১২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি’র) অধিনায়ক লে:কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম)।

তিনি জানান, আজ রোববার (১২ জানুয়ারী) ভোর আনুমানিক ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র আওতাভুক্ত চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একট বিশেষ দল মাদক বিরোধী অভিযানে বের হয়। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বগাঝড়া নাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ১৬৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডে ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র দলটি।

তিনি আরও জানান, 'আইস ভদকা’, ‘রয়েল স্ট্যাগ’, ‘এসি ব্ল্যাক’, ‘অফিসার্স চয়েজ’ ও ‘এমসি ডোয়েলস’ নামক ব্র্যান্ডের জব্দকৃত ভারতীয় মদের বোতল গুলো নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status