|
ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের
নতুন সময় ডেস্ক
|
![]() ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের রোববার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্লান সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, ৫ আগস্ট এর পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত উন্নতি ঘটেছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্ট এর পর এই নতুন বাংলাদেশে যাতে আর চাঁদাবাজি ও দখলদারিত্ব না থাকে এজন্য সকল মহলকে কাজ করতে হবে। আগের যে ইভিল প্র্যাকটিস (বদ অভ্যাস) ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্তভাবে চলতে পারে। আমরা একটা সুন্দর প্র্যাকটিস গড়ে তুলতে চাই। বাংলাদেশের সকলকে আহ্বান জানাচ্ছি এ ধরনের অবৈধভাবে কাউকে চাঁদা দিবেন না। কেউ যদি চাঁদা চায় তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আপনারা ট্রিপল নাইনে (৯৯৯) কল করবেন। উল্লেখ্য, শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
