ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছওয়াবের স্বেচ্ছাসেবী সম্মেলন ও স্বীকৃতি প্রদান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 January, 2025, 4:06 PM

ছওয়াবের স্বেচ্ছাসেবী সম্মেলন ও স্বীকৃতি প্রদান

ছওয়াবের স্বেচ্ছাসেবী সম্মেলন ও স্বীকৃতি প্রদান

দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ছওয়াবের উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত। এতে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত এবং আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহযোগিতা ও সেবামূলক কার্যক্রম পরিচালনাকারী সহস্রাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

গতকাল সকালে রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল আর্কাইভস অধিদপ্তর মিলনায়তনে স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতি প্রদান ও তাদের উৎসাহ দেয়ার জন্য ছওয়াবের উদ্যোগে এই "স্বেচ্ছাসেবী সম্মেলন-২০২৫" আয়োজন করা হয়।

ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত ইকবাল হোসেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের সুযোগ তৈরী করে। সমাজ ও দেশের স্বার্থে স্বেচ্ছাসেবকগণ যেকোনো দুর্যোগ মোকাবেলায় দ্রুত সাড়াদানকারী হিসেবে থাকেন। এখানে উপস্থিত স্বেচ্ছাসেবকদের বলতে চাই বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি ও টেকসই মানবিক উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তোমাদের অবদান অনস্বীকার্য।

প্রধান বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, পরোপকারের মনোভাব নিয়ে নিজের জন্য আবশ্যক নয় এমন কাজ করার নামই স্বেচ্ছাসেবা। স্বেচ্ছাসেবক কোনো আর্থিক বা সামাজিক স্বার্থের জন্য কাজ করে না, স্বার্থহীন মানবসেবাই এখানে মুখ্য। একজন বিশ্বাসী স্বেচ্ছাসেবকের আসল লক্ষ্য থাকে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন। কোরআন-হাদিসে স্বেচ্ছাশ্রমের ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা দেয়া হয়েছে। কোরআনে স্বেচ্ছাসেবার গুরুত্ব বোঝাতে এটিকে নিজের জন্যই কল্যাণকর হিসেবে আখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা। এমর্মে আল্লাহ তাআলা সুরা আল বাকারার ১৮৪ নং আয়াতে বলেন, 'যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে, তা তার জন্য কল্যাণকর।' স্বেচ্ছাসেবা ও মানুষের উপকার করা মুমিনের অন্যতম গুণ। ঈমানের পাশাপাশি মানবসেবায় ব্রতী হওয়াও সৎকর্মের অর্ন্তভুক্ত। স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতি প্রদান ও তাদের উৎসাহ প্রদানের জন্য ছওয়াবকে ধন্যবাদ জানাই।

সভাপতির বক্তব্যে ছওয়াব চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, ছওয়াব ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সরকারের স্থানীয় এবং ঊর্ধ্বতন পর্যায়ের প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে কাজ করার সুনাম রয়েছে; যা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সম্মেলনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

ছওয়াবের প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম আব্দুল আউয়াল, এটিএন বাংলার ইসলামিক ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আ.ন.ম রশীদ আহমাদ এবং অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিয়ান মোহাম্মদ আরিফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেশবার্তার সম্পাদক কাজী তোফায়েল আহমদ এবং আর এস পজেটিভ প্রোপাইটর শফিকুল ইসলাম। এছাড়া ছওয়াবের ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামান; জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার প্রমূখ আরো উপস্থিত ছিলেন। সম্মেলনে সন্দিপন শিল্পীগোষ্ঠির উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ছওয়াব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত এবং আকস্মিক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নানাবিধ সহযোগিতা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করার জন্য দেশব্যাপী ছওয়াবের রয়েছে এক হাজারের অধিক সদস্যদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী টিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status