|
বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি ড. নেয়ামত উল্যা সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন
ঐক্যবদ্ধ থেকে বৃহত্তর কুমিল্লার উন্নয়নে সকলে একসাথে কাজ করার অঙ্গীকার
নতুন সময় প্রতিবেদক
|
![]() বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি ড. নেয়ামত উল্যা সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন শনিবার (১১ জানুয়ারি) বিকালে কাকরাইলের আই ডি ই বি ভবনের মাল্টিপারপাস মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকার সাধারণ সভা ও নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সামসুদ্দোহা সারোয়ার (বি বাড়িয়া) কে কোষাধ্যক্ষ করে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে ৯৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি (২০২৫--২০২৬) নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে সহ সভাপতি পদে চাঁদ পুর থেকে চার জন, বি বাড়িয়া থেকে চার জন, কুমিল্লা উত্তর জেলা থেকে চার জন এবং কুমিল্লা দঃ জেলা থেকে চার জন করে মোট ষোল জন এর নাম দিয়ে একটি নিরানব্বই সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অচিরেই পত্রিকার মাধ্যমে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভায় সমিতির সাধারণ সম্পাদক ড. এ কে এম ফারুক সাধারণ সম্পাদকের প্রতিবেদন তুলে ধরেন এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব লায়ন মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সচিব পরিকল্পনা কমিশনের সদস্য ড. নেয়ামত উল্যা ভুঁইয়া, সাবেক সচিব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এ পিএস ইন্জিনিয়ার আব্দুল মতিন খান, বিএনপির নির্বাহি কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, চাকসুর সাবেক ভিপি এডভোকেট জসিম উদ্দিন সরকার,এডভোকেট আব্বাস উদ্দিন,, অতিরিক্ত ডিআইজি মোঃ ফয়েজুল কবির, বিএনপির চেয়ার পার্সনের প্রেস কো অর্ডিনেটর সাংবাদিক শামসুদ্দিন দিদার, এম এ কাদির শিকদার, এম এ খান জুয়েলসহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন শেখ ফরিদ উদ্দিন। সাধারণ সভা ও নির্বাচনে বৃহত্তর কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
