|
যে নামে দেশ ছেড়ে লন্ডন চলে যাচ্ছিলেন নিপুণ
নতুন সময় ডেস্ক
|
![]() যে নামে দেশ ছেড়ে লন্ডন চলে যাচ্ছিলেন নিপুণ পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি অস্বীকার করে অভিনেত্রী বলেন, আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়। এদিকে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ শুক্রবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে বলেন, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি সড়কপথে সিলেটে এসেছিলেন। ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি। পরে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায়, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথরো যাওয়ার কথা ছিল। ওই বিমানের যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ। যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন। এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান। তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল। তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কি না জানতে চাইলে নিশ্চুপ থাকেন। পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে দেশে ছেড়েছেন নিপুণ। তবে, সিলেট বিমানবন্দরে তাকে আটকে দেওয়ার খবর প্রকাশ্যে আসায় নিশ্চিত হওয়া গেল, তিনি দেশেই ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
