ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 January, 2025, 11:29 AM

প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে অফিসগামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।

রোববার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়।

হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মিলন নামে একজন লিখেছেন, ১৫ মিনিট ধরে মেট্রোরেল চলছে না। সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন হলে কিভাবে কী?

মেশকাত নামে আরেকজন লিখেছেন, মিরপুর-১১ তে ১৫ মিনিট দাঁড়িয়ে আছি। কোনো ট্রেন আসছে না। সবার অফিস আছে, এমন সমস্যা কাম্য নয়।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, দরজা বন্ধ না হওয়াতে শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। এজন্য বাকি সবকটি ট্রেন আটকে গিয়ে বিলম্ব হয়েছে।

তারা আরও জানান, ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়েছে। এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status