ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 January, 2025, 8:08 PM

পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে পিরোজপুরের এসএসসি - ৯৩ ব্যাচ শিক্ষার্থীরা। 
শনিবার (৪ জানুয়ারি ) বিকেলে পিরোজপুর পৌরসভার হুলার হাট বন্দর  এলাকায় শতাধিক বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচের শিক্ষার্থী হাফিজুল ইসলাম তাপস, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, ৯৩ ব্যাচের শিক্ষার্থী মহিদুল ইসলাম শরিফ, জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম সজলসহ আরও অনেকে।

 এসময় হাফিজুল ইসলাম তাপস বলেন, আমরা এসএসসি ৯৩ ব্যাচের পিরোজপুর শাখা পক্ষে ইতিমধ্যেই আমরা মানবিক সাহায্য হিসেবে শীত বস্ত্র বিতরন করেছি। আজ দ্বিতীয় দিনের মত এখানে  বিতরণ করছে ।

তিনি আরও বলেন, আমরা নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আগামী দিনেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন,  মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। আমাদের এসএসসি - ৯৩ ব্যাচ। অসহায় ও দুস্থদের পাশে আছি। দেশের ক্রান্তিলগ্নে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। এছাড়াও আমরা অল্প আয়ের অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করে আসছি। 

সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার আপনার একটু সহযোগীতায় একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় শীতার্তদের পাশে দাঁড়ান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status