ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আরাফাত ও সুহাইলের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্রদের সাতক্ষীরা কমিটির যাত্রা শুরু
ইয়ারব হোসেন সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 4 January, 2025, 12:34 AM

আরাফাত ও সুহাইলের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্রদের সাতক্ষীরা কমিটির যাত্রা শুরু

আরাফাত ও সুহাইলের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্রদের সাতক্ষীরা কমিটির যাত্রা শুরু

সারা দেশে সংগঠনের কার্যক্রম বিস্তারের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলায় ১৬৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

এর আগে, গত ২৮ ডিসেম্বর সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য এ কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত হুসাইন, আর সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সুহাইল মাহদিন। মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোহেনী পারভীন।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সোহেলী তামান্না, মইনুল ইসলাম দীপু, আব্দুল্লাহ আল মামুনসহ আরও আটজন। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. নাজমুল হোসেন, মো. রেজওয়ান আহমেদ, ওমর তাসনিম রাহাতসহ আরও সাতজন। এছাড়া সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মো. হাসিবুল হাসান, আমিনুর রহমান রাতুল, শেখ ওমর ফারুকসহ সাতজন। এছাড়া বাকি ১২২ জন সদস্য কমিটিতে স্থান পেয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আরাফাত হুসাইন ঢাকা টাইমসকে বলেন, “সাতক্ষীরায় বৈষম্যবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে আমাদের এই কমিটি একসঙ্গে কাজ করবে। আমি বিশেষভাবে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সেই সাহসী শহীদদের, যাঁরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের পথচলার অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও সমতার পরিবেশ নিশ্চিত করা। বৈষম্যবিরোধী এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গড়তে চাই।”

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের ১ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত ঘটে। এই আন্দোলন দেশের এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে রূপ নিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। আন্দোলন পরিচালনার জন্য কেন্দ্রীয়ভাবে প্রথমে ৬৫ সদস্যের সমন্বয়ক দল গঠন করা হলেও পরে তা ১৫৮ সদস্যে উন্নীত করা হয়।

নবগঠিত সাতক্ষীরা জেলা কমিটি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকে আরও সুসংগঠিত করতে এবং সংগঠনের মূল লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status