ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজারহাটে আওয়ামিলীগের সভাপতি আবুনুর আটক
আসাদুর রহমান রাজারহাট
প্রকাশ: Saturday, 4 January, 2025, 12:27 AM

রাজারহাটে আওয়ামিলীগের সভাপতি আবুনুর আটক

রাজারহাটে আওয়ামিলীগের সভাপতি আবুনুর আটক

কুড়িগ্রাম এর রাজারহাট উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, এলাকার ভূমিদস্যু, অসংখ্য নিরপরাধ  মানুষকে জুলুম নির্যাতনের হুকুমদাতা এবং জেলে রাখার মাস্টারমাইন্ড ভোটচোর আবুনুর মোঃআখতারুজ্জামানকে রাজারহাট থানা পুলিশ জুমার নামাজের আগে গ্রেফতার করেছে।আজ ২ জানুয়ারী রোজ শুক্রবার দুপুরে তার নিজ বাড়ির সন্নিকট থেকে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ ।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগষ্টের পর থেকে পলাতক থাকলেও গোপনে দেশ বিরোধি নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আবুনুর। এছাড়া তিনি রাজারহাট বাজারে ২০১৩ সনে দোকান-ভাংচুর, অগ্নি-সংযোগ, লুটপাটের ঘটনায় সম্প্রতি থানায়  দায়েরকৃত একটি মামলার ১নম্বর আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এস আই বাবুলের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করেন।

আবুনুর ২০০৯ ইং সনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। যদিও তার বিরুদ্ধে ভোটে কারুচুপির অভিযোগ করেছিলেন তার নিকটতম দুই প্রতিদ্বন্ধী। বিগত সরকারের সময়ে তিনি ও তার স্ত্রী মিলে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সহ নিকটতম বন্ধু-স্বজনদের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার সভাপতি বানিয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনা এখনো রাজারহাটের মানুষদের মুখে মুখে। মাদক সিন্ডিকেটের টাকা সহ ধর্ষণ পর্যন্ত বিভিন্ন মামলা আপোষ রফার মোড়ল হিসেবেও তিনি কামিয়েছেন লাখ লাখ টাকা। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ টাকা উপার্জনের পাশাপাশি তিনি বিভিন্ন সভা-সমাবেশে বিরোধি পক্ষকে স্বাধীনতা বিরোধি বলে আখ্য দিয়ে গালিগালাজ করলেও তিনি আওয়ামীলীগের রাজনীতিতে প্রবেশের পর থেকেই তার পরিচয় নিয়ে খোদ আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যেই বিতর্ক ছিল।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আক্তারুজ্জামান আবুনুরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রাজারহাট থানায় ১টি মামলার ১নম্বর এজাহার ভূক্ত আসামী এবং পুলিশের বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status