|
হিজবুল্লাহতে যোগ দেওয়ার চেষ্টা, মার্কিন সেনা অভিযুক্ত
নতুন সময় প্রতিবেদক
|
![]() হিজবুল্লাহতে যোগ দেওয়ার চেষ্টা, মার্কিন সেনা অভিযুক্ত স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। খবর এনডিটিভির। বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ওই সেনার নাম জ্যাক ড্যানাহার মোলয়। তিনি একজন দ্বৈত মার্কিন- আইরিশ নাগরিক। গত মাসে মোলয় শিকাগোতে গ্রেফতার হন। এরপর গত সোমবার ( ৩০ ডিসেম্বর) অভিযোগের মুখোমুখি করার জন্য তাকে পেনসিলভেনিয়ায় আনা হয়। অভিযোগ অনুসারে, মোলয় গত আগস্ট মাসে লেবাননে গিয়েছিলেন এবং হিজবুল্লাহতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। মোলয় এমন একটি সংগঠনে যোগ দেওয়ার চেষ্টা করেছেন যাকে ওয়াশিংটন একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছে। তবে লেবাননে তার প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হলে তিনি সেখান থেকে সিরিয়ায় যান। আর সিরিয়া থেকে মোলয় যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং লেবাননের ব্যক্তিদের (হিজবুল্লাহর সদস্য) সঙ্গে অনলাইনে যোগাযোগ চালিয়ে যান। বিচার বিভাগের মতে, মোলয় সোশ্যাল মিডিয়ায় ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করেছিলেন এবং পরিবারের একজন সদস্যের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলেন, তার ‘মাস্টার প্ল্যান ছিল হিজবুল্লাহতে যোগ দেওয়া এবং ইহুদিদের হত্যা করা।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি সন্ত্রাসী সংগঠনকে সরঞ্জাম সহায়তা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলে মোলয়ের ২০ বছর পর্যন্ত জেল হতে পারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
