ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
উন্নত চিকিৎসার দাবি
শাহবাগে সড়কে নেমে এসেছেন গণঅভ্যুত্থানে আহতরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 January, 2025, 7:40 PM

শাহবাগে সড়কে নেমে এসেছেন গণঅভ্যুত্থানে আহতরা

শাহবাগে সড়কে নেমে এসেছেন গণঅভ্যুত্থানে আহতরা

উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা। 

তাদের দাবি, হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না, এজন্য তারা সড়কে নেমেছেন।

আন্দোলনে থাকা আহতদের একজন বলেন,  আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। 

এদিকে তাদের আন্দোলনের ফলে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status