ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 December, 2024, 12:58 AM

গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা গ্রেপ্তার

গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা গ্রেপ্তার

সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গাছা থানা শাখার সাবেক সভাপতি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ডিসেম্বর) রাত পৌনে ১০টায় জিএমপি গাছা মেট্রো থানার আওতাধীন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের শহীদ সিদ্দিক সড়কের একটি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫আগস্ট ও তার পূর্বে পতিত আ'লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ছাত্রজনতার উপর নৃশংস হত্যাকাণ্ড-সহ বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেসব মামলায় গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে গাছা মেট্রো থানা পুলিশের উপ-পরিদর্শক সুমনের নেতৃত্বে সংগীয় ফোর্স বিশেষ এক গ্রেপ্তারাভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাছারা মাসুদ রানা গাজীপুর নগরীর সাবেক মেয়র জাহাঙ্গীরের বিশ্বস্ত সৈনিক ছিলেন বলেও জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যাক্তিরা জানান মাসুদ রানা গাছা থানা এলাকায় মেয়র জাহাঙ্গীরের একচ্ছত্রছায়ায় অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এলাকার মাদক সিন্ডিকেট পরিচালনা ও নিয়ন্ত্রন, টেন্ডার বাণিজ্য, গার্মেন্টসের জুট বাণিজ্য, ফুটপাতে চাঁদাবাজি-সহ সকল অপকর্মে জড়িত ছিলো মাসুদ রানা। স্থানীয়দের মতে এলাকায় কেউ ভবন নির্মাণ করতে গেলেও মোটা অংকের চাঁদা দিতে হতো মাসুদ রানা-সহ তার সহযোগীদের।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারকালীন তার মুঠোফোনটি জব্দ করার চেষ্টা করলে কৌশলে সে ফোনটি অপর সঙ্গীদের নিকট হস্তান্তর করে দেয়। সেসময় তার সঙ্গীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। জানা যায়, সে আগামীকাল বৃহস্পতিবার বিদেশে পারি জমানোর সকল বন্ধোবস্ত ইতোমধ্যে সম্পন্ন করেছিলো। শুধু ফ্লাই করাই বাকি ছিলো মাসুদ রানার। বিদেশ যাবার পরিবর্তে সে এখন শ্রী-ঘড়ের বাসিন্দা হওয়ায় বিগত সরকারের সময় নিপীড়নের শিকার স্থানীয় ভূক্তভূগীরা স্বস্তির নিশ্বাস ছেড়েছেন।

গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে নগরীর গাছা মেট্রো থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ গণমাধ্যমকে জানান তার বিরুদ্ধে গত ২৭সেপ্টেম্বর গাছা থানার ২০নং সন্ধিগ্ধ (সন্ধিহান/অজ্ঞাত) মামলায় তাকে বুধবার রাত পৌনে ১০টায় নগরীর গাছা থানাধীন সুলতান হাসপাতালের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ প্রকৃয়া গ্রহণ শেষে তাকে বৃহস্পতিবার সকালে আদালতে সর্পোর্দ করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status