ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Wednesday, 25 December, 2024, 5:33 PM

ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ

ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ

বিশ্ব ইজতেমার মাঠে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দপন্থীদের বর্বর হামলা ও কয়েকজন মুসল্লিকে হত্যার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতা।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার নাথেরপেটুয়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে স্মারকলিপি পেশ করেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শামছুল আলম, তাবলীগের মুরুব্বি মাওলানা আবু বকর, মাওলানা আবদুস সহিদ, মুফতি নজরুল ইসলাম, মাওলানা নজির আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, তাবলীগের জিম্মাদার মাওলানা হুমায়ুন কবির, মাওলানা জাকির হোসেন, মাওলানা লোকমান হোসাইন, প্রফেসর জাহিদ, নুরুল হক ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দপন্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে খুনিদের দ্রæত গ্রেফতার করে ফাঁসী দেওয়ার এবং সা’দপন্থীদের তাবলীগ নিষিদ্ধের দাবী জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status