ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বড়াইগ্রামে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 25 December, 2024, 5:30 PM

বড়াইগ্রামে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

বড়াইগ্রামে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার সাবেক সিভিল সার্জন ডা. মোঃ শামস উদ্দিন।

প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দেশ রূপান্তর প্রতিনিধি আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সাধারণ কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা ও বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সহকারী অধ্যাপক শফিউল হাসান তীতু বক্তব্য রাখেন। 
এসময়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের বড়াইগ্রাম প্রতিনিধি আব্দুল মান্নান স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ কেক কেটে ইত্তেফাকের ৭২ প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status