|
রাজারহাটে নেই সোয়াবিন তেল
আসাদুর রহমান,রাজারহাট
|
![]() রাজারহাটে নেই সোয়াবিন তেল ভোক্তা পর্যায়ে ২শত টাকায় ২ লিটার সয়াবিন তেল পেতো বিক্রয় কেন্দ্রগুলোতে।ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ প্রথমবারের মতো তেল বিহীন,চাল,ডাল বিক্রয়ের সিদ্ধান্তে,সুবিধা বঞ্চিত হয়েছে রাজারহাট উপজেলায় ২৩ হাজার ৯শত ৯০ জন উপকারভোগী। ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য ক্রয়ে তালিকাভুক্ত সুবিধাভোগী জাহেরুল ইসলাম বলেন, টিসিবি পণ্যের মধ্যে তেলের দাম অনেক বেশি,অথচ টিসিবিতে এবারে সয়াবিন তেল নাই,কাজ ফেলে টিসিবি নিতে আসাই ক্ষতি হয়েছে ।কার্ডধারী মমেনা বেগম জানান, একবার টিসিবিতে চিনি নেই, এখন তেল নেই,আগামীতে চালও রাখবে কি'না সন্দেহ হয়। টিসিবি বিতরণে থাকা ট্যাগ কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বলেন,তেল কেন নাই, সরকারকে জিজ্ঞেস করুন,আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। টিসিবি ডিলার রেজাউল করিম রতন বলেন,এখন আমরা নভেম্বর মাসের পণ্য বিক্রি করতেছি,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে চলতি বছরে এমাসের পণ্য না দেয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, একমাসের মাল হাসিনার আমলেই মাইর(গচ্ছা) গেছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন,এবারে টিসিবিতে সয়াবিন তেল বরাদ্দ না থাকায় বিতরণ করেননি ডিলার। আগামিতে টিসিবির তেলের বরাদ্দ আসলে ডিলার তেলসহ অন্যান্য পণ্য সুবিধাভোগীর মাঝে বিক্রয় করবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
