|
সাতক্ষীরায় দুই সাংবাদিকের উপর হামলা
ইয়ারব হোসেন সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় দুই সাংবাদিকের উপর হামলা এ ঘটনায় আহত দুই সাংবাদিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার রুমে এ ঘটনা ঘটে। উদ্যোক্তার রুমের থাকা নাম বলা অনিচ্ছুক এক ব্যক্তি জানাই , ইসলামকাটি ইউনিয়ন পরিষদে জমিজমা সংক্রান্ত বিরোধ সংক্রান্ত মিমাংশার ধায্য দিন ছিলো। এমামলায় বাদীপক্ষের ডাকে ওই সাংবাদিকরা এখানে উপস্থিত হয়। ইউনিয়ন পরিষদের কারেন্ট চলে যায়, উদ্যোক্তার রুমে আগে থেকেই ছিলেন সন্ত্রাসী রমজান সরদার, এ সময় সাংবাদিক আখতারুল ইসলাম উদ্যোক্তা রুমে ঢুকতেই দুই একটা কথার মধ্যেই দেশীয় অস্ত্র রড ও প্লাস দিয়ে তার মাথায় আঘাত করে যুবদলকর্মী পরিচয়দানকারী সন্ত্রাসী রমজান সরদার (৩৬) এঘটনায় সাংবাদিক আক্তারের মাথায় গুরুতর জখম হয় এবং সাংবাদিক আতাউর কে বেধড়ক মারপিট করেন । পরে স্থানীয়রা আহত দুই সাংবাদিককে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। আহত সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন, ইসলামাকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আতœীয়ের জমিজমা নিয়ে বিরোধ মিমাংশার কথা ছিল। আমি ও আতাউর বিরোধ মিমাংশার জন্য পরিষদে হাজির হওয়ার সাথে সাথে কোনো কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মাথা ফেঁটে গুরুতর জখম হয়। এসময় সাংবাদিক আতাউর রহমানকেও তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তী করেন। এবিষয়ে সন্ত্রাসী রমজান বলেন, সাংবাদিকদের এই শালিসে না থাকার জন্য বলেছিলাম। তারা কথা না শোনায় বাকবিতন্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এ বিষয়ে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক জানান, আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না আমি ঘটনাটা শুনেছি এখন নামাজের সময় পরে কথা হবে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
