ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদি আরবে রেকর্ড ৩০৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2024, 6:01 PM

সৌদি আরবে রেকর্ড ৩০৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে রেকর্ড ৩০৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে চলতি বছর রেকর্ড ৩০০ জনেরও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এটিই এক বছরে কার্যকর করা সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সর্বশেষ মঙ্গলবার তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক চোরাচালানের দায়ে। একই দিন আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয় হত্যার দায়ে।

এএফপির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সৌদি আরবে এ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যা ৩০৩ জনে দাঁড়িয়েছে।

উপসাগরীয় রাজতন্ত্রের দেশটিতে সেপ্টেম্বরের শেষ নাগাদ ২০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুদণ্ডের হার আরও বেশি দেখা যায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চীন ও ইরানের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

১৯৯০ সালে বার্ষিক পরিসংখ্যান সংকলন শুরু করা লন্ডনভিত্তিক মানবাধিকার গোষ্ঠীটি জানিয়েছে, এর আগে ২০২২ সালে দেশটিতে এক বছরে রেকর্ড ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

বার্লিনভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) আইন বিষয়ক পরিচালক তাহা আল-হাজি ২০২৪ সালে মৃত্যুদণ্ড কার্যকরের 'রকেট গতির' উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে 'অবর্ণনীয় ব্যাপার' বলে অভিহিত করেছেন।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা এএলকিউএসটির যোগাযোগ প্রধান লিনা আল-হাথলুল বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নজিরবিহীন। এই ভয়াবহ মাইলফলক জীবনের অধিকারের প্রতি সৌদি কর্তৃপক্ষের স্পষ্ট অবজ্ঞা প্রদর্শন এবং মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার নিজস্ব অঙ্গীকারের বিরোধিতা।

বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরব মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে ধারাবাহিক সমালোচনার মুখোমুখি হয়েছে।

২০২২ সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দ্য আটলান্টিককে বলেছিলেন, সবচেয়ে চরম ঘটনাগুলো ছাড়া অন্য ক্ষেত্রে সৌদি আরব মৃত্যুদণ্ড বাতিল করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status