ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেট সীমান্ত সংলগ্ন ভারত অংশে গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহের সন্ধান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 December, 2024, 1:16 PM

সিলেট সীমান্ত সংলগ্ন ভারত অংশে গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহের সন্ধান

সিলেট সীমান্ত সংলগ্ন ভারত অংশে গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহের সন্ধান

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে ভারত অংশ থেকে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তার পরিবার গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ওই ব্যাক্তির মরদেহের সন্ধান পায়। নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন (৬৫)। কোম্পানিগঞ্জ উপজেলার বালুচর গ্রামের বাসিন্দা তিনি।

নিহতের স্বজনরা জানান, আশরাফ উদ্দিন মঙ্গলবার কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। তিনি এরপর আর ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও ওই রাতের মধ্যে তার সন্ধান পাওয়া যায়নি।

পরে তার পরিবার খোঁজ করতে থাকলে একপর্যায়ে সীমানা পিলার ১২শ’ ৫১ এর ২শ’ ফুট ভেতরে (ভারতীয় অংশে) তার মরদেহের সন্ধান পায়। ধারণা করা হচ্ছে, আশরাফ উদ্দিন গুলিতে মারা গেছেন। তবে কার গুলিতে মারা গেছেন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।


এদিকে  বিজিবি জানিয়েছে মরদেহ ফেরত আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে আলোচনা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status