ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
লালমনিরহাটে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
মিজানুর রহমান মিলন , লালমনিরহাট
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 6:35 PM

লালমনিরহাটে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে সাংবাদিক হেনস্তা ও অশালীন আচরণের  প্রতিবাদে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু’র বিরুদ্ধে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

বুধবার ( ৪ ডিসেম্বর)  দুপুরে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজারের কার্যালয়ের মুলফটকের সামনে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিকরা জানান, রেলওয়ের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত গত ১৯ নভেম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন। এমন একটি ভিডিও যাত্রীরা ধারন করে ফেসবুকে ছড়িয়ে দেন। সেই বিষয়ে বক্তব্য জানতে গত ১ ডিসেম্বর ঢাকাপোষ্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপনসহ ৩ জন সাংবাদিক লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু’র কার্যালয়ে যান। এ সময় তিনি তেঁড়ে উঠে সাংবাদিকদের হেনস্তা ও অশালীন আচরণ করে তার কক্ষ থেকে বের করে দেন। অপর দিকে এ ঘটনায় নিজের দায় এড়াতে যাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ তছরুপ করার ঘটনায় দুই অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্থ ও শোকজন করেন তাসরুজ্জামান বাবু। তবে সাংবাদিকদের হেনস্তা করা কর্মকর্তা তাসরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অসন্তোষের ঝড় উঠে জেলার সাংবাদিক মহলে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তার শাস্তির দাবিতে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সিনিয়র সাংবাদিক গোকুল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যমুনা টিভির প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, বৈশাখী টিভি’র প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, আদিতমারী প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, কালীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক তিতাস আলম, হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর ও হেনস্তার শিকার ৩ সাংবাদিকসহ অনেকে।

মানববন্ধনে আগামী ২৪ ঘন্টার মধ্যে উক্ত কর্মকর্তার শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status