ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
পাঁচবিবিতে ইসকনের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 6:29 PM

পাঁচবিবিতে ইসকনের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পাঁচবিবিতে ইসকনের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

উগ্রবাদী সংগঠন ইসকন ও সন্ত্রাসীদের হাতে চট্টগ্রামে নিহত এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যা এবং ভারতের আগরতলা বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার  প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

৪ ডিসেম্বর বুধবার পাঁচবিবির সর্বস্তরের জনগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বাদ আসর বাইতুন নূর জামে মসজিদের উত্তর গেইট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের  হয়ে শহর প্রদিক্ষন করে তিনমাথায় সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,  ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়পুরহাট জেলা সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ,হাফেজ মাওলানা জামিল হোসেন,  ইসলামী ছাত্র শিবির নেতা রুহুল আমিন,  শিক্ষক হাফিজার রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল মাহমুদ আপেল, রাফিউল ইসলাম রুবেল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সকল  প্রতিনিধি বৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status