ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ঐতিহাসিক মহাস্থান হাটে জমে উঠেছে শীতের সবজির বাজার
সোহেল রানা,শিবগঞ্জ
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 5:47 PM

ঐতিহাসিক মহাস্থান হাটে জমে উঠেছে শীতের সবজির বাজার

ঐতিহাসিক মহাস্থান হাটে জমে উঠেছে শীতের সবজির বাজার

বগুড়া জেলা থেকে ১১ কিলোমিটার উত্তরে ঐতিহাসিক শিবগঞ্জ উপজেলা মহাস্থান হাটে শীতকালীন সবজির কাঁচা বাজার বেশ জমে উঠেছে সপ্তাহে শনিবার ও বুধবার হাট ছাড়াও প্রতিদিন শিবগঞ্জ, বগুড়া সদর,সোনাতলা, গাবতলী, কাহালু, জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই,গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের কৃষকগণ তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে আসেন এ হাটে। শাক-সবজির সরবরাহ বাড়ছে,পাশাপাশি কমছে দাম।

রবিবার ঐতিহাসিক মহাস্থান কাঁচা বাজার ঘুড়ে এমন চিত্র দেখা গেছে।


বাজার ঘুরে দেখা যায়, বাজারে স্বাভাবিক ভাবে পা ফেলার ফুরসত নেই, ক্রেতা বিক্রেতায় মুখরিত ছিলো এ হাট। যা সকাল ৭টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে, বাকী সময়ে চলে রাজধানী ঢাকাসহ সারা দেশে সবজি পাঠানোর কাজ।


এ হাটের বাবলু মিয়া, সাজু, টুটুল ও শাহাদাত এর কাঁচা বাজারের আড়তে গেলে প্রতিয়মান হয় যে, মূলা প্রতি মণ ৮'শ টাকায় বিক্রি হয়েছে। যা গত সপ্তাহে ছিলো ১হাজার থেকে ১২'শ টাকা মণ। 

চলতি সপ্তাহে লাল বরবটি ৩৩-৩৪ টাকা পিচ বিক্রি হয়েছে। যা গত সপ্তাহে ছিলো ৩৮-৪০টাকা। লম্বা বরবটি ৬০-৭০টাকা কেজিতে বিক্রি হয়েছে যা গত সপ্তাহেও একই ছিলো।

চলতি সপ্তাহে পাতা কপি ২৬-২৮ টাকা পিচ, যা গত সপ্তাহে ছিলো ৩০টাকা পিচ। আর ফুল কপি প্রতি মণ ১২'শ থেকে ১৪'শ টাকা, যা গত সপ্তাহে ১৬'শ থেকে ২হাজার টাকায় বিক্রি হয়েছে। 


চলতি সপ্তাহে মিষ্টি লাউ প্রতি মণ ১২'শ থেকে ১৪'শ টাকা, যা গত সপ্তাহে ছিলো ১৪'শ থেকে ১৫''শ টাকা মণ।

রঙ্গিলা জাতের বেগুন ১২'শ থেকে ১৪'শ টাকা, যা গত সপ্তাহে ছিলো ১৬'টাকা মণ। এছাড়াও চলতি সপ্তাহে মেন্টাল জাতের বেগুন ২হাজার থেকে ২২'শ টাকা এবং থাউলো বেগুন ২৬'শ টাকায় বিক্রি হয়েছে।

চলতি সপ্তাহে পাতা পিঁয়াজ ১৬'শ থেকে ২হাজার টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে ছিলো প্রায় ৩হাজার টাকা মণ।

চলতি সপ্তাহে কাঁচা মরিচ ২হাজার থেকে ২২'শ টাকা মণে বিক্রি হলেও গত সপ্তাহে ছিলো ২৫'শ টাকা মণ।


দেশি জাতের শিম গত সপ্তাহে  ৩হাজার থেকে ৩২০০ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে ২৮'শ থেকে ৩হাজার টাকায় বিক্রি হয়েছে। 


গাঁজর চলতি সপ্তাহে ২৪'শ থেকে ২৮'শ টাকায় বিক্রি হলেও গত সপ্তাহে ছিলো ৩হাজার টাকা মণ।

মহাস্থান কাচা বাজারের আড়তদার সাজু এ প্রতিবেদককে বলেন, চাহিদার তুলনায় বাজারে সবজির  সরবরাহ বেশি থাকায় দাম অনেকটা কমেছে। আগামী সপ্তাহে আরও কমে আসবে।

এবিষয়ে আর এক আড়তদার বলেন, আমাদের মহাস্থান কাচা বাজার ছোট বড় ২০/২৫টি আড়ত আছে। আমাদের আড়তের সবজি রাজধানী ঢাকাসহ সারাদেশে সরবরাহ হয়ে থাকে। শীত মৌসুমে প্রতি সপ্তাহে মহাস্থান হাটে গড়ে ৫কোটি থেকে ৬কোটি টাকার সবজি বিক্রি হয়ে থাকে।









« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status