ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 10:19 PM

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) ও মুর্শেদ চৌধুরী (৪২)। তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী ও পুলিশ জানা গেছে, রাড়ইল গ্রামে আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। একে অপরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা মোকদ্দমা।

মঙ্গলবার সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে যায় দিরাই থানা পুলিশ। মামলার তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে ফেরার পর উভয়পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে দায়িত্বরত চিকিৎসক প্রশান্ত সাগর দাস গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ডা. প্রশান্ত সাগর দাস বলেন, আহতদের শরীরে ছড়রা গুলি দেখা গেছে, যা মেডিকেল রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আমি শুনেছি কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status