ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
৬ দফা দাবিতে রেলপথ অবরোধ বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির
প্রিয়ব্রত ধর,অভয়নগর যশোর
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 6:58 PM

৬ দফা দাবিতে রেলপথ অবরোধ  বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির

৬ দফা দাবিতে রেলপথ অবরোধ বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির

পদ্মাসেতু রেল প্রকল্পের উদ্বোধনী দিনে বেনাপোল যশোর নড়াইল ঢাকা রুটে ২ ট্রেন চলু করার দাবি সহ বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ৬ দফা দাবিতে আজ দুপুর  ১ টায় যশোর রেল ষ্টেশনে রেলপথ অবরোধ করে যশোরের সর্বস্তরের মানুষ। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ডাকা অবরোধে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক জনাব জিল্লুর রহমান ভিটু। সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিঃ রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জনাব জাহিদ হাসান টুকুন, বর্ষীয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌল্লা, সাংবাদিক নান্টু, এডঃ আমিনুর রহমান হিরু, ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, তসলিম উর রহমান, এডঃ মাহমুদ হাসান বুলু, বারের সহ সভাপতি গোলাম মোস্তফা, হাচিনুর রহমান, মোবাশ্বের হোসেন বাবু, দিপঙ্কর দাস রতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, হাবিবুর রহমান মিলন, অধ্যক্ষ শাহিন ইকবাল,  সাঈদ নাসির আহমেদ সেফাড  প্রমুখ। 
অবরোধের মুখে বেনাপোল এক্সপ্রেস ট্রেনিটি যশোর ষ্টেশনে প্রবেশ না করে আউটার সিগনালে খড়কী পির বাড়ির নিটক আটকে থাকে। এই সংবাদ পেয়ে জেলা প্রশাসক অবরোধ স্থলে ছুটে আসেন। তিনি অবরোধকারীদের দাবিকে ন্যায্য বলে বলেন। সরকার যাতে দ্রুত  দাবি মেনে নেয় সে বিষয়টি যথাযথ ভাবে দেখবেন বলে আসস্বত করেন। তিনি আরো বলেন আপনাদের অবরোধের সংবাদ ও দাবি সমুহ সরকারের দৃষ্টিগত হয়েছে। রেল সচিবের সাথে আজ সকালেই কথা হয়েছে । সরকার অবশ্যই বিষয়টি বিবেচনায় করবে। 
সরকারের জেলার প্রতিনিধি হিসাবে আমি আপনাদের অবরোধ প্রত্যাহার  করতে অনুরোধ করছি। জেলা প্রশাসকের অনুরোধে অবরোধ কর্মসূচির সভাপতি জিল্লুর রহমান ভিটু তার সমাপনী বক্তব্য  অবরোধ স্থলে আসার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। অবরোধ সফল করার জন্য যশোরের সর্বস্তরের মানুষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুলের ছাত্র শিক্ষক ও মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। জেলা প্রশাসক মহোদয়ের অনুরোধে আজকে অবরোধ আমরা তুলে নিলাম। তবে উদ্বোধনী দিনে বেনাপোল যশোর নড়াইল ঢাকা রুটে ২টি ট্রেন না দিলে আমরা লাগাতার অবরোধের কর্মসূচি দিতে বাধ্য হবো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status