ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কয়রায় ভারতে উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 6:20 PM

কয়রায় ভারতে উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল

কয়রায় ভারতে উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খুলনার কয়রা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ভারতের আগরতলা  বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
৩ ডিসেম্বর কয়রা সদর ইউনিয়ন মোড় থেকে বিক্ষোভ মিছিল টি কয়রার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, গন অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াসিন আলী,সেক্রেটারি ছাত্র শিবির  মোঃ আসমাতুল্লাহ, মোঃ মাসুম বিল্লাহ সভাপতি যুব বিভাগ জামায়াতে ইসলামী মহারাজ পুর ইউনিয়ন, আব্দুল হাই সিদ্দিকী সাবেক ছাত্র নেতা, মোঃ শরিফুল আলম আহবায়ক যুব দল কয়রা উপজেলা শাখা ও কয়রা উপজেলা প্রেসক্লাব সভাপতি, মহাসিন আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, মোঃ গোলাম রব্বানী ছাত্র প্রতিনিধি কয়রা উপজেলা। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন সম্প্রতি ভারতের ত্রিপুরার আগরতলা বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা এই হামলায় যাঁরা জড়িত তাদের কে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ কে নিয়ে মিথ্যা ও বানোয়াট ভিত্তি হিন সংবাদের প্রতিবাদ জানায়।আমাদের সবাই কে সজাগ থাকতে হবে জেনো আর কোনো ভাবে ভারতের দালাল ফ্যাসিবাদিরা না আসতে পারে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status