ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা হালুয়াপাড়া গ্রামে ২০০ পরিবারের চলাচলের মিনি ব্রিজ অকেজু। ১৫বছর এই মিনি ব্রিজ চারপাশে কিছু অংশ ভেঙে টুকরো হয়ে পড়ে আছে। দুই পাশের লিলিং ও মাঝখানে দিয়ে ভেঙে গেছে। যথা সময় এই ব্রিজ মেরামত করার জন্য এলাকার ২০০ পরিবারের দাবি। ৪ নং ওয়ার্ডের মেম্বার সুরজ মিয়া ৩ ডিসেম্বর আজ মঙ্গলবার সকাল, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার কে নিয়ে সরজমিনে পরিদর্শন করে। চেয়ারম্যান আব্দুল জব্বার মিনি ব্রিজ দেখে বললেন পুরনো ব্রিজ ভেঙে নতুন একটি ব্রিজ তৈরি করার জন্য দ্রুত চেষ্টা করব আমি ২০০ পরিবারকে আশ্বাস দিয়ে গেলাম।