|
আগামীকাল পঞ্চগড় চেম্বার অব কমার্সের নির্বাচন
মোস্তাক আহমেদ ,পঞ্চগড়
|
![]() আগামীকাল পঞ্চগড় চেম্বার অব কমার্সের নির্বাচন এবারের নির্বাচনে প্রধানত ২ টি প্যানেলে বিভক্ত হয়ে প্রার্থীরা ঐক্যজোটের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহন করছেন। প্রথমত চেম্বারের সাবেক সভাপতি শরিফ হোসেনের নেতৃত্বে মোট ১৭ জন প্রার্থী যথাক্রমে রেজাউল করিম রেজা, খলিলুর রহমান, আব্দুস সামাদ পুলক, আবু হিরণ, আবু দাউদ প্রধান, মোজাহার আলী, একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, শাহাদাত হোসেন রন্জু , শফিউজ্জামান রুবেল পাটোয়ারী, মাহফুজুর রহমান বাবু, নুরুজ্জামান বাবু, নুর জামাল, সোহেল রানা মানিক, আবুল কালাম আজাদ হাবু, কবিরুল ইসলাম কবির, আলী আহসান প্রধান নাহিদ একত্রে ঐক্যতার ভিত্তিতে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে প্যানেল গঠন করেন। অন্যদিকে এটিএম কামরুজ্জামান শাহানশাহ এর নেতৃত্বে মোট ১১ সদস্য যথাক্রমে আনোয়ার হোসেন, রাওজুল কারিম, ইউনুস শেখ, হারুনউর রশিদ বাবু, খালেকুজ্জামান বকুল, হায়াতুন আলম, মাহবুবুল আলম মন্টু, আব্দুল কাদের মাসুম, রায়হানুল আলম প্রধান রিয়েল, সায়েদুল হাসান প্রধান সবুজ ঐক্যতার ভিত্তিতে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে প্যানেল গঠন করেন। মোট ১ হাজার ২০ জন ভোটার পছন্দের ১৭ জন পরিচালকে ভোট দিয়ে প্যানেল গঠিত করবেন। অতঃপর ১৭ জন পরিচালক নিবার্চিত হওয়ার পর নিজেদের মধ্যে অভ্যন্তরীন ভোট দিয়ে একজন সভাপতি, একজন সিনিয়র সহ সভাপতি, দুই জন সহ-সভাপতি, একজন ট্রেজারার ও ১২ জন পরিচালক গঠন করবেন। পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন ২০২৪-২৬ সালের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন সব প্রস্তুতি শেষ অত্যন্ত আনন্দ ও উৎসব মুখর পরিবেশে চেটম্বার অব কমার্স পঞ্চগড়ের এবারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থী এবং ভোটারদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ইনশাআল্লাহ সুষ্ঠু ভাবেই ভোট পরিচালিত হবে। অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচনের প্রত্যাশা করছেন সবাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
