ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 December, 2024, 3:04 PM

এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় তৌহিদ শেখ তন্ময় (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ওই যুবকের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভার জব্দ করা হয়েছে।

তন্ময় ঢাকার ওয়ারির ২২ নম্বর বর্ণগ্রাম রোডের মৃত শফিক শাহ ও ময়না বেগমের ছেলে। তিনি নিহত তরুণী শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তারের (২২) পূর্ব পরিচিত বলে জানা গেছে।

গতকাল রোববার দিবাগত রাতে ভোলার ইলশা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে আজ সোমবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভার উদ্ধার করে।

ঢাকা-মাওয়া মহাসড়কে পড়ে ছিল তরুণীর গুলিবিদ্ধ মরদেহ ঢাকা-মাওয়া মহাসড়কে পড়ে ছিল তরুণীর গুলিবিদ্ধ মরদেহ 
জেলা গোয়েন্দা শাখা তথা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, গ্রেপ্তারকৃত তৌহিদকে নিয়ে তরুণীর লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছেন তৌহিদ। তাঁর বাড়ি রাজধানীর ওয়ারী এলাকায়। 

তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় তৌহিদ শেখ তন্ময় নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ
গত শনিবার সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুনী শাহিদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন দিবাগত রাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত তরুণী শাহিদা ময়মনসিংহের কোতয়ালী থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর ওয়ারী এলাকায়। তারা ৩ বোন ও ২ ভাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status