|
হেনরীর দেশত্যাগে এবার স্থায়ী নিষেধাজ্ঞা
নতুন সময় ডেস্ক
|
![]() হেনরীর দেশত্যাগে এবার স্থায়ী নিষেধাজ্ঞা সোমবার (২৫ নভেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ স্থায়ী নিষেধাজ্ঞা দেন। এ সময় উপস্থিত ছিলেন, দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এর আগে, তাদের ৬০ দিনের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। এরই মধ্যে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। প্রসঙ্গত, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর গত ২ অক্টোবর বিকেলে সদর থানা পুলিশ তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
