ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলাবাগান থেকে ইসরাক হোসেন (৪) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১নভেম্বর) সকালে বাড়ীর দরজায় প্রতিদিনের মতো কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিলো শিশু ইশরাক। হঠাত সেখান থেকে অজ্ঞাত একজন শিশু ইশরাককে কোথায় যেন নিয়ে যায়। পরে সকাল আনুমানিক ১১ টায় নিহত শিশুর বাড়ির পাশ্ববর্তী কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, ইশরাক নামক শিশুর মরদেহ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত চলমান রয়েছে। নিহত ইসরাক হোসেন কুতুবা ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সৌদি প্রবাসী শেখ ফরিদের ছেলে। নিহত শিশু ইশরাকের মা ইয়ানুর বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রতিদিনের মতো দরজায় অন্যান শিশুদের সাথে খেলাধুলা করছিলো তার ছেলে ইশরাক। হঠাত তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ২ ঘন্টা পর বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে অজ্ঞান অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়। তার নাকে ও মুখে গাছের পাতা ভর্তি ছিলো। শরিলে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশরাককে মৃত ঘোষণা করেন । তার ছেলে ইশরাককে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে জানান তিনি।