|
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ৩০ কারখানা ছুটি ঘোষণা
মো,মাসুদ রানা,গাজীপুর
|
![]() গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ৩০ কারখানা ছুটি ঘোষণা রোববার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা গতকাল (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছেন। তাদের একটাই দাবি, বেতন না পাওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন না। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনসহ মালিককের সঙ্গে কথা বলে শ্রমিকদের একাধিকবার আশ্বাস দেওয়া হয়েছে, গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সর্বশেষ তাদের (শ্রমিকদের) বেতন পরিশোধ করার কথা বলা হয়। মালিকপ¶কে একাধিকবার সময় দেওয়া হয়েছিল, তারা বার বার বেতন পরিশোধে ব্যর্থ হয়েছে। তাই শ্রমিকরা এখন আর কারো কথা বিশ্বাস করে না। প্রত্য¶দর্শীরা জানায়, আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে রোববার সকালে লাঠিসোঁটা হাতে কিছু বহিরাগত যোগ দিয়েছে। শ্রমিকদের অবরোধের জায়গার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়া যানবাহনের মধ্যে বেশিরভাগই পণ্য পরিবহন ও যাত্রীবাহী গাড়ি। এসব গাড়ি গত রাতে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে যানজটে আটকা পড়ায় আর কোনো দিকে যেতে পারেনি। আটকে পড়া পণ্যবাহী যানবাহনের মধ্যে পচনশীল পণ্যও রয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্র্যাফিক) ইব্রাহিম খান বলেন, 'গতকাল সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শ্রমিক বি¶োভ রাতভর চলেছে। টানা প্রায় ২৮ ঘণ্টা মহাসড়কে অবস্থান করছেন শ্রমিকরা। এ কারণে মহাসড়কের উভয় পাশে টঙ্গি থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।' তিনি আরও বলেন, 'এ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী ছাড়িয়েছে। যানজটে আটকা পড়ে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা বিকল্প পথে চলাচল করছে।' এছাড়াও, গাজীপুর মহানগর পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে বিকল্প সড়ক ব্যবহারে অনুরোধে করে একটি ট্র্যাফিক আপডেট দেওয়া হয়েছে। আপডেটে বলা হয়েছে, সম্মানিত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহারকারী যাত্রীবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, বকেয়া বেতন-ভাতার দাবিতে গার্মেন্টসের শ্রমিকগণ কর্তৃক ভোগড়া বাইপাস ও মালেকের বাড়ির মাঝামাঝি কলম্বিয়া গার্মেন্টসের সামনে গতকাল সকালে শুরু করা মহাসড়ক অবরোধ এখন পর্যন্ত (সকাল ৭টা) অব্যাহত আছে। বিধায়, সম্মানিত যাত্রীগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। যানজটের দুর্ভোগ এড়াতে মহানগর পুলিশ বিকল্প পথ বলতে আসলে কোন পথ ব্যবহারের কথা বলেছেন, এ নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। মহানগর পুলিশের ট্র্যাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে টঙ্গি পর্যন্ত সড়কের বিকল্প হিসেবে বেশ কয়েকটি সড়ক ও উপসড়ক রয়েছে। ময়মনসিংহ থেকে বা টাঙ্গাইল থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোকে আমরা ভোগড়া থেকে ডাইভারশন দিচ্ছি। ঢাকা বাইপাস হয়ে, কাঞ্চন ব্রিজ হয়ে বা তিনশ' ফিট হয়ে যাতে ঢাকায় যেতে পারে। অপরদিকে, ঢাকা থেকে যেগুলো ময়মনসিংহমুখী গাড়িগুলোকে টঙ্গি স্টেশন রোড হয়ে মিরের বাজার হয়ে ওদিক দিয়ে ঢাকা বাইপাস হয়ে তারা আসতে পারে। সূত্র আরও জানায়, যে সকল যাত্রী টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছেন অথবা ঢাকা থেকে টাঙ্গাইলের মধ্যে পথে যাত্রা করছেন তারা চাইলে, গাজীপুর মহানগরীর দ¶িণপ্রান্তে তুরাগ নদীর দ¶িণ পাশ দিয়ে প্রবাহিত টঙ্গি- আশুলিয়া চন্দ্র সড়ক ব্যবহার করতে পারেন। এ সড়ক দিয়ে সহজেই টাঙ্গাইলে এলাকার মানুষজন ঢাকায় যাতায়াত করতে পারেন। এছাড়া ময়মনসিংহ এলাকার লোকজন, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলস্টেশন পার হয়ে ধীরাশ্রম-বনমালা হয়ে টঙ্গি স্টেশন রোড এলাকায় দিয়ে বের হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যুক্ত হতে পারেন। তবে, জয়দেবপুর- ধীরাশ্রম-বনমালা সড়কটি সরু হওয়ায় বড় বড় যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন গুলো জয়দেবপুর রাজবাড়ি রোড দিয়ে ধীরাশ্রম অতিক্রম করে বাইপাস আঞ্চলিক মহাসড়ক ধরে পূবাইল হয়ে ৩০০ ফিট দিয়ে ঢাকায় যাতায়াত করতে পারেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
