ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভুরুঙ্গামারীতে ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এফ কে আশিক, ভুরুঙ্গামারী
প্রকাশ: Sunday, 10 November, 2024, 4:37 PM

ভুরুঙ্গামারীতে ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভুরুঙ্গামারীতে ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। 

গ্রেপ্তারকৃতরা হ‌লেন উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সহ সভাপতি আফতাব মন্ডল (৬০) ও ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু (৪৭)। রোববার (১০ নভেম্বর) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।   

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশ  বিশেষ  অভিযান চালিয়ে উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের শাহা আলী মন্ডলের ছেলে আফতাব আলী মন্ডল এবং বীর ধাউরার কুটি গ্রামের ছবী উল্লাহর ছেলে আজিজুল হক রাজুকে নিজ বাড়ী  থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় তা‌দের গ্রেপ্তার করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status