ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীতে ‘উসকানিমূলক’ পোস্টার–প্ল্যাকার্ডসহ ১০ জন গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 November, 2024, 2:45 PM
সর্বশেষ আপডেট: Sunday, 10 November, 2024, 3:06 PM

রাজধানীতে ‘উসকানিমূলক’ পোস্টার–প্ল্যাকার্ডসহ ১০ জন গ্রেপ্তার

রাজধানীতে ‘উসকানিমূলক’ পোস্টার–প্ল্যাকার্ডসহ ১০ জন গ্রেপ্তার

আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সদ্য বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ডসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বলছে, গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মিছিল ও সমাবেশের চেষ্টা করার সময় এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ ট্রাম্পের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নব্বইয়ের দশকে স্বৈরাচার এরশাদবিরোধী গণ–আন্দোলনে নিহত নূর হোসেনের প্ল্যাকার্ড উদ্ধার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও অর্থ উদ্ধার করা হয়।

আজ রোববার জিপিও–সংলগ্ন শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ নূর হোসেন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচিকে ঘিরে পুলিশ গতকাল রাতভর রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

ছাত্র–জনতার অভ্যুত্থানের ৫ আগস্ট আওমী লীগ সরকারের পতন হয়। পতনের পর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের এটিই প্রথম কর্মসূচি।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে তাঁর দলের নেতা-কর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল–সমাবেশের নির্দেশনা দেন। ছবি ও প্ল্যাকার্ডগুলো ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন এবং উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তাঁরা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status